জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রামে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার‌ ইসমত'র পাশে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন

প্রফেসর ইসমতআফিয়ার নির্যাতনকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন





চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় সদ্য ধর্মান্তরিত এক নারীর উপর ১০ দিন যাবত স্বামীর পরিবার কর্তৃক অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরনে জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী প্রফেসর ইসমত আফিয়া ইরা(মায়া)'র সাথে মুসলিম পরিবারের সন্তান মোঃ মাহফুজুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তী বৌদ্ধ ধর্মাবলম্বী ইসমত আফিয়া ইরা ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণকরে উভয়ে বিবাহ বন্ধনের আবদ্ধ হন । পরবর্তীতে প্রফেসর ইসমত আফিয়া অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি স্বামী ও তার পরিবারকে জানানো হয়। স্বামী ও পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেওয়ার কথা বললে, স্বামী বিভিন্ন তালবাহানা দেখিয়ে পালিয়ে বেড়ান। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়ি খুলসি এক নং সড়কের বদিউল আলমের বিল্ডিং এ অবস্থান নেন। সেখানে অবস্থানরত অবস্থায় দীর্ঘ ১০ দিন যাবত অমানুষিক নির্যাতনের শিকার হন। বিষয়টি এলাকা ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে। এলাকাবাসী ও প্রশাসনের নীরব ভূমিকায় হতাশা ব্যক্ত করে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি এগিয়ে এসে। অমানুষিক নির্যাতনকারী স্বামী মোঃ মাহফুজুর রহমান, পিতা মোহাম্মদ বদিউল আলম ও মাতা মালেকা আক্তার লাকি চট্টগ্রাম নগরীর খুলশী  ১নং সড়কের বদিউল আলম বিল্ডিং'র বাসিন্দা কর্তৃক দীর্ঘ ১০ দিন নির্যাতনকারীদেরকে  দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে  আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের সমন্বয়ক আমির হোসেন খানের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য আরঙ্গজেব সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠিত  মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজু, এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি'র সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির আহবায়ক মানবাধিকার নেত্রী তাহেরা আক্তার শারমিন, সি: যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, কেন্দ্রীয় সদস্য হাজী নূর মোহাম্মদ, সাংবাদিক ইসমাইল ইমন,জসিম উদ্দিন চৌং মিন্টু, মোঃ জানে আলম ও হাসান চৌধুরী দিপু প্রমুখ। মানববন্ধনে মানবাধিকার নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের আনাছে কানাচে প্রতিটি এলাকায় আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশেষ করে অসহায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। অনেক কিছু মিডিয়াতে প্রকাশিত হলেও অজানা কারনে অনেক নির্যাতনের ঘটনা অপ্রকাশিত থেকে যায়। তেমনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক সংখ্যালঘু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ভালোবাসা টানে ধর্মান্তরিত হয়ে মোঃ মাহফুজুর রহমানকে স্বামী হিসেবে বরণ করে নেওয়ার পরেও পরিবারের নিকট স্ত্রী স্বীকৃতি নিয়ে উপস্থিত হলে স্বামী ও পরিবার কর্তৃক অমানবিক যে নির্যাতনের শিকার হয়েছে তা এলাকার আশেপাশের সচেতন নাগরিক , ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া ও প্রশাসন জেনেও কোন ধরনের ভূমিকা না রাখায় আজ মানবাধিকার প্রশ্নবিদ্ধ। অনতিবিলম্বে নির্যাতিতা ইসমত আখিয়া ইরার বিষয়ে তার স্বামীর পরিবার ও প্রশাসন কোন ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গণ অনশনের কর্মসূচি দিবে।

আরও খবর