দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁ বদলগাছিতে সাগর পুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দাখিল

নিয়োগ সংক্রান্ত

নওগাঁর বদলগাছিতে সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দাখিল 

নওগাঁ জেলা প্রতিনিধি:


অভিযোগ সুত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জয় সরকার, মাহবুব মোরশেদ ও খাইরুল ইসলামের স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৫টি পদের নিয়োগ প্রক্রিয়া ৩১ডিসেম্বর ২৩শে চূড়ান্ত করছেন বিদ্যালয়ের সভাপতি বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক এনামুল হকের যোগসাজসে বিপুল অর্থের বিনিময়ে স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যকে কোন প্রকার অবগত না করে অফিস সহায়ক, নির্রাপত্তা প্রহরী, নৈশপ্রহরী, পরিচ্ছন্ন কর্মী, আয়া পদে এক জন করে মোট পাঁচ জনকে অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূন্ন করার চেষ্টা করিতেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে বদলগাছী শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি জেলা শিক্ষা অফিসার, বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার, ডিজি প্রতিনিধি প্রধান শিক্ষক, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরাবর প্রদান করেন। 


কমিটির সদস্য অভিযোগকারী সঞ্জয় সরকার বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ দিবে বলে ৫টি পদের জন্য ৮ জনের কাছ থেকে নিয়ে বিদ্যালয়ের উন্নয়ন এর নামে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে এ জন্য আমরা লিখিত অভিযোগ করেছি।


বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেন জানান, নিয়ম মেনে ৫টি পদের জন্য ৩১ ডিসেম্বর লোক নিয়োগের কথা আছে তবে কমিটির তিন সদস্য নিয়োগ বন্ধের জন্য লিখিত অভিযোগ করায় নিয়োগ আপাতত হয়তো আমরা স্থগিত রাখবো।


বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার দীপ্তি কনা মন্ডল বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি টাকা পয়সা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর