মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নোয়াখালীতে হতদরিদ্র নারীদের আর্থিক অনুদান প্রদান

অনুদানের চেক প্রদানের ছবি


নোয়াখালীতে হতদরিদ্র নারীদের মাঝে গর্ভকালীন জরুরী ওষুধ, পুষ্টিরকর খাবার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজক্যাণ পরিষদ, পরিবার পরিকল্পনা সমিতি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা শহর মাইজদীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) মিলনায়তনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ২৪ জন নারীর হাতে গর্ভকালীন এসব জরুরী ওষুধ, খাদ্য সামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেন। এবং তাদের প্রত্যেককে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নগদ ১৫০০ টাকা, এফপিএবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে পুষ্টিকর খাবারের একটি করে প্যাকেট এবং আয়রন, ক্যালশিয়াম, ভিটামিনসহ গর্ভকালীন বেশকিছু জরুরী ওষুধ প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, এসব নারীদেরকে সরকারের হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প এবং পরিবার পরিকল্পনা সমিতির মাধ্যমে প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসবপরবর্তী সব ধরণের সহায়তা প্রদান করা হবে।


এ সময় জেলা প্রশাসক বাল্য বিয়ের কুফল তুলে ধরেন এবং সন্তানদের লেখাপড়া সহ অন্যান্য বিষয়ে অভিভাবকদেরকে নিয়মীত খোঁজখবর রাখার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে এফপিএবি নোয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ বলেন, এফপিএনবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতি হতদরিদ্র নারীদের গর্ভকালীন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন ও এফপিএবি নোয়াখালী শাখার জেলা কর্মকর্তা ডা: নুরুল আলম লিটন বক্তব্য রাখেন।
আরও খবর