ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নির্বাচনের দিন পুরোদমে থাকবে মোবাইল নেটওয়ার্ক : ইসি সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-01-2024 08:35:01 am

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে। তিনি জানান, 'দেশে যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।' সোমবার নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে "স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস" বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব এসব কথা জানান। ইসি সচিব বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে। ভোটের দিন স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা অন্তর ভোটের হিসাব প্রকাশ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’- এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন নাগরিকরা।


এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব। অ্যাপটি উদ্বোধনকালে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন এবং এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে