আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময়।

লাখাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময়। 

লাখাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাখাইয়ের সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ জানুয়ারি)  দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  মাসুদুর রহমান এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। 

এতে আলোচনায় অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবুল খায়ের,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন,উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন,  বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পদ রায় প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বলেন স্বচ্ছ, ও শান্তিপূর্ন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন এবং এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন অবাধ,  সুষ্ঠু, শান্তিপূর্ন ও উতসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন  প্রস্তুতি সম্পন্ন করেছে। 

শান্তিপূর্ন ও ভোটাদের নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর