গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষ্যে চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী তার নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন। ৩ জানুয়ারী (বুধবার) বিকালে তার প্রধান নিবার্চনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট ও দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমানুর রশিদ হিরু এই ইশতেহার পাঠ করে শুনান সাংবাদিকদের। সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে তার পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আবদুল জব্বার চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী ৭ই জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন, চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) নিবার্চনী এলাকায় নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে ‘‘জনতার শক্তি, অপ্রতিরোধ্য গতিতে নব-জাগরণের প্রত্যয়ে আমার স্বপ্ন ও কর্মপরিকল্পনা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি। তিনি আরো বলেন, সমৃদ্ধ ও স্মার্ট আসন গঠনের লক্ষ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, কৃষিখাতে ব্যাপক উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষাবিস্তার, উন্নত শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান ও মান উন্নয়ন, সকল পেশাজীবিদের জন্য কাজ করার উন্নত পরিবেশ সৃষ্টি, নিরবিচ্ছিন্ন বিদ্যুতায়ন, চৌকিদার ফাড়ি ব্রীজ, নদী ও খাল খনন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, হিমাগার তৈরি, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, প্রতিটি ইউনিয়নে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করণ, আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পট, দেশি-বিদেশী বিনিয়োগের মাধ্যমে পরিত্যক্ত অবকাঠামোগুলো সংস্কার ও উন্নয়ন করে কার্যকর করাসহ সংসদীয় এলাকার জনমানুষের কল্যাণে প্রতিটি সেবামূলক উদ্যোগ গ্রহণ করা এবং সরকারি সেবা একসাথে পেতে চন্দনাই-সাতকানিয়া আংশিক নামে একটি এ্যাপস তৈরিসহ ৩০টি উন্নয়নমূলক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী, কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী, দোহাজারীর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা শেখ টিপু চৌধুরী, শওকত হোসেন ফিরোজ, অতিরিক্ত পি.পি. এড.নজরুল ইসলাম, খাগরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজা চৌধুরী, দক্ষিণ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদুর রহমান নয়ন, জসিম, জহির চৌধুরী প্রমুখ।

Tag
আরও খবর