শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

গাজীপুরে একটিতে স্বতন্ত্র, চারটিতে নৌকা প্রার্থী বিজয়ী।

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে একটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। অপর চারটি আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বেসরকারি ফলাফলে নির্বাচিতদের নাম ঘোষনা করেছেন।


গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) আসনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৯ হাজার ২১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।


প্রচারের সময় তীব্র উত্তেজনা ছড়ানো গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা সাবেক এমপি প্রয়াত আহসান উল্লাহ মাষ্টারের ছেলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৪ হাজার ৪৭৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দি পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট।


গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-মির্জাপরি-ভাওয়ালগড়) আসনে বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও এ আসনের টানা ৬বারের এমপি, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর কণ্যা আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ১ লাখ এক হাজার ৬৭৪ ভোট।


গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বঙ্গতাজ কণ্যা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা শিল্পপতি আলম আহমদে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।


গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, ডাকসুর সাবেক জিএস ও সাবেক ভিপি, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ট্রাক প্রতীকের ১২ হাজার ২৪৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৬২ হাজার ৯৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে