রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুড়িগ্রামে বিজিবির শীতবস্ত্র পেলো শীতার্ত অসহায় মানুষ

কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে প্রায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মোঃ মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী। 


শীতবস্ত্র পেয়ে রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা বিজিবির কম্বল পানু, খুব উপকার হইল মোর। দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক। 


কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগপূর্ন এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবে আপনাদের পাশে থেকে আমরা যেন সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশায়।

Tag
আরও খবর