শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বীর মুক্তিযোদ্ধারা আবারও পাচ্ছেন ‘বিশেষ’ স্মার্ট এনআইডি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-01-2024 05:13:24 am

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আবারও ‘বিশেষ’ স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্ডে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত থাকবে। তবে এ স্মার্টকার্ড পেতে বীর মুক্তিযোদ্ধাদের আবেদন জমা দিতে হবে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত যারা আবেদন করবেন তাদের আগে দেওয়া হবে। সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। তিনি বলেছেন, ২০ জানুয়ারি পর্যন্ত যেসব বীর মুক্তিযোদ্ধা স্মার্টকার্ডের জন্য আবেদন করবেন, তাদের মুক্তিযোদ্ধা গেজেট অনুসারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যাচাইপূর্বক ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দটি স্থাপনের বিষয়ে গত বছর ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে সর্বসম্মতিতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের সম্মতিপত্র দিয়েছে। তবে কোনো ‘বীর মুক্তিযোদ্ধা’ জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে শব্দ স্থাপনের জন্য আবেদন করলে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যাচাই করার সিদ্ধান্ত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানার্থে কেএম নূরুল হুদার বিগত কমিশন ২০২২ সালে এ কার্যক্রম শুরু করেছিলেন। ঐ বছরের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। বাংলাদেশ গেজেটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ লাখ ৮৩ হাজার বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ এই স্মার্টকার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় বিগত কমিশন। এক্ষেত্রে প্রথমবারের মতো কোনো একটি সুনির্দিষ্ট শ্রেণির জন্য স্মার্টকার্ডের নকশায় পরিবর্তন আনেন তারা। তবে কোনো আলোচনা না করে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ স্মার্টকার্ড দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আপত্তি জানালে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সেই উদ্যোগ আবার চালু করছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে কোনো বীর মুক্তিযোদ্ধা বিশেষ এই কার্ড নেয়ার জন্য আবেদন করলেই কেবল নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তা নিষ্পত্তি করবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে তিন স্তরবিশিষ্ট ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য খালি চোখে দেখা গেলেও দ্বিতীয় স্তরের বৈশিষ্ট্যগুলো দেখার জন্য প্রয়োজন হয় বিশেষ যন্ত্র। আর ল্যাবরেটরিতে ফরেনসিক টেস্টের মাধ্যমে শেষ পর্যায়ের নিরাপত্তা বৈশিষ্ট্য শনাক্ত করা হয়।

আরও খবর