ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রামে পাঁচ দিন ব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব শুরু

বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করছেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.অনুপম সেন


বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে ১৪ অক্টোবর  থেকে  ১৮ অক্টোবর পর্যন্ত   পাঁচ দিন ব্যাপী  শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব   শুরু হয়েছে । 

১৪ অক্টোবর  ( শুক্রবার ) বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন 

 করেন প্রধান অতিথি   চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়  উপাচার্য ড.অনুপম সেন।

বিশিষ্ট শিক্ষাবিদ,  সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন  বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক,  সাংবাদিক  রাশেদ রউফ। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   - শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া,  ওপার বাংলার বিখ্যাত লেখক রতনতনু ঘাটী ,  ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায় , প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও মানবাধিকার সংগঠক সৈয়দ সিরাজুল ইসলাম কমু।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  পথ খুঁজছে শিশুসাহিত্য শীর্ষক প্রবন্ধ পড়ে আলোচনার ঝড় তুললেন শিশুসাহিত্যিক আনজীর লিটন।

  এই বইমেলায় মোট ১২টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।  সেগুলো হলো : কথাপ্রকাশ, চন্দ্রাবতী একাডেমি, আদিগন্ত, বাঙালি, শৈলী, শব্দশিল্প, প্রজ্ঞালোক, অক্ষরবৃত্ত, রাদিয়া, শালিক, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি। মেলায় ৩০% কমিশনে বই বিক্রি হচ্ছে। তবে  শৈলী প্রকাশন ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক দামে বই কেনার সুযোগ রয়েছে এই মেলায়। 

প্রতিদিন বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ৮টা। ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা।

আরও খবর