নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে সূর্যের দেখা নেই, চলছে গুড়ি গুড়ি বৃষ্টি

শ্যামনগরে সূর্যের দেখা নেই, চলছে গুড়ি গুড়ি বৃষ্টি
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত তিন চার দিন যাবত সূর্যের দেখা নেই। বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) সকাল থেকে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি।
সকাল থেকে বইছে হালকা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রাও কমেছে।
সারাদিনে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাসের কারণে সড়কে জনসাধারণের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে। স্কুল কলেজে শিক্ষার্থী উপস্থিতি একটু কমও রয়েছে বলে জানা যায়।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলার ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের শীতবস্ত্র ক্রয়ের ভীড়ও লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির কারণে এই উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন শীতের প্রকোপের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে শিশুদের ভর্তির হার বেশী। এছাড়া বয়স্ক মানুষও ভর্তি হয়েছেন।

উপজেলা সদরে পুরানো শীতবস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন শীতে শিশুদের পোষাক বেশী বিক্রী হচ্ছে। দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশী। তবে তিনি ক্রেতা কম বলে দাবী করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন শীতের প্রকোপের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও পরে উপজেলার ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত মানুষের মধ্যে।
উপজেলায় সরকারিভাবে বেসরকারিভাবে দরিদ্র, নিম্ন আয়ের মানুষ সহ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন বলে অভিজ্ঞমহল মনে করেন।
ছবি- শ্যামনগরে ফুটপাতের দোকানে শীতবস্ত্র ক্রয় ও বিক্রয়ের চিত্র।


Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৩৮ মিনিট আগে