বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

লোহাগড়ায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন



নড়াইলের লোহাগড়ায় মিথ্যা মামলা ও হয়রানি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পল্লী চিকিৎসক 
মোঃ রফিকুল ইসলাম  ও তার পরিবার।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায়  উপজেলার চরমঙ্গলহাটা গ্রামে তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,  আমি একজন পল্লী চিকিৎসক। বিগত ২০২০ সালে আমার একমাত্র ছেলে অনিক শেখের (৩২)  সাথে একই উপজেলার ইতনা গ্রামের চঞ্চল মোল্যার মেয়ে রানী খাতুনের (২১)  সঙ্গে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয়।

বিবাহের পর হতে আমার পুত্রবধূ রাণী পিতার বাড়িতে থাকতে পছন্দ করে। সে আমার বা আমার স্ত্রীর সাথে কখনও ভালো ব্যবহার করে না। আমার ছেলে বেকার হওয়ায়  দুজনের মধ্যে মাঝে মধ্যে  ঝগড়া বিবাদ হতো। আমার বৌমা রানী খাতুন ৪ বছরের মধ্যে তার গর্ভের ৩টি সন্তান নষ্ট করেছে। আমাদের সংসারে পুত্রবধূ রাণী থাকতে না চাওয়ায় ছেলেকে নিয়ে সে তার পিতার বাড়িতে থাকে। 

আমার বেয়াই চঞ্চল মোল্যা তার মেয়েকে বিষয়টি নিয়ে  একাধিকবার আমায় ডেকে আমাকেসহ আমার স্ত্রী সন্তানকে চাপ প্রয়োগ করে টাকা দাবি করে আসছিল  তার মেয়েকে আমার সংসারে আর দেবে না মর্মে শাসায়। 

এসব বিষয় নিয়ে  পুলিশের ইতনা বিট অফিসার এস আই মিজান সহ মল্লিকপুর বিট অফিসার সৈয়দ আলী, এস আই আকিজ সালিশ বৈঠক করেছে। সেখান থেকেও আমার বৌ মাকে তারা বাড়িতে নিয়ে যায়। তখন বৌমা তিন ( ৩) মাসের অন্ত:স্বত্বা ছিল। এরপর থেকে তাদের সাথে আমার আর কোন যোগাযোগ নেই।

আমি একজন পল্লী চিকিৎসক।  আমার স্ত্রী অসুস্থ্য এবং স্টোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এমতাবস্থায় গত ১৭ জানুয়ারি গভীর রাতে  লোহাগড়া থানা এস আই অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ আমার বাড়িতে হানা দিয়ে আমি সহ আমার অসুস্থ্য স্ত্রী বীমা বেগম (৪৫)  ও আমার ছেলে অনিক শেখকে(৩২) গ্রেফতার করে।  অভিযানের সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাথে কোন মহিলা পুলিশ ছিল না। এ সময় ভুক্তভোগী রফিকুল ইসলামের সাথে মামলার বিষয় নিয়ে  এস আই অমিত কুমার বিশ্বাসের সাথে বাদ-বিতণ্ডা হয়। এরপর ওই পুলিশ কর্মকর্তা আমাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

থানায় আনার পর দ্বিতীয় তলায় হাজত রূমের সামনে এস আই অমিত কুমার বিশ্বাস আমাদের কাছে দায়েরকৃত মামলার চূড়ান্ত প্রতিবেদন বাবদ  নগদ ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। 

এরপর আমি উদ্বুত পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার ছোট শ্যালিকা হাসিনা বেগমের মাধ্যমে অমিতকে ২ হাজার টাকা প্রদান করি। দাবিকৃত টাকা না পেয়ে পুলিশ কর্মকর্তা সময়ক্ষেপন করে ১৮ জুনুয়ারি সকালে না পাঠিয়ে দুপুরের পর আমাদের আদালতে পাঠায়। বিজ্ঞ আদালত আমাকে এবং আমার স্ত্রীকে জামিন মঞ্জুর  করেন।  কিন্তু আমার একমাত্র সন্তান অনিকের জামিন না মঞ্জুর হওয়ায় সে বর্তমানে জেলা হাজতে রয়েছে।

তিনি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন,  মামলাটি ৪ জানুয়ারি থানায় নথিভুক্ত হয়। আমাদের গ্রেফতার করা হয় ১৭ ই জনুয়ারি। অথচ পুলিশ কর্মকর্তা  'পিও ভিজিট' করে ১৮জানুয়ারি। এটা কিভাবে সম্ভব ? শুধু তাই নয়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত বিশ্বাস ঘটনাস্থলে না গিয়েই ৫ ই জানুযারি তিনি ঘটনাস্থল প্রদর্শন করেছেন মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। 

পল্লী চিকিৎসক ভুক্তভোগী  মো: রফিকুল ইসলাম ও তার পরিবার মিথ্যা মামলাও হয়রানি থেকে বাঁচার জন্য পুলিশের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। 

এ সব বিষয়ে লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অমিত বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, "আইনের আওতায় আসামীদের আটকসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তদন্ত করে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন ( ফাইনাল রিপোর্ট) দাখিল করা হবে। 
আরও খবর