মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

জমির সব হিসাব পাওয়া যাবে মোবাইলে: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-01-2024 01:17:20 am

© ফাইল ছবি

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জমি নিয়ে জনগণকে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না। ভূমি মন্ত্রণালয়কে সম্পূর্ণ আধুনিকায়ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।


স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জমির সব হিসাব মোবাইলেই পাওয়া যাবে। শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে তাদের জমির সব হিসাবও সংযুক্ত থাকবে। ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকবে বলেও জানান তিনি। নারায়ণ চন্দ্র বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, তা এবার বাস্তবায়ন করার পালা।


অনেকে নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল, তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিদেশিরাও সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এর আগে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও খবর