নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়ায় গুদামে চাল মজুদ, জরিমানা গুনতে হলো ব্যবসায়ীর

সারিয়াকান্দিতে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে এক চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২২ জানুয়ারি (সোমবার) সারিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান এর উপস্থিতিতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দিতে অবৈধ ভাবে ধান ও চাল মজুদকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
অভিযান পরিচালনাকালে লাইসেন্সবিহীন গুদামে প্রায় ৪ টন চাল মজুদ রাখার অপরাধে কৃষি বিপনন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় হিন্দুকান্দি এলাকার ওয়াহেদ আলীর ছেলে ইলিয়াস উদ্দীন (৪০) কে ১৫,০০০(পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস কে বসাক বলেন, অবৈধভাবে চাল মজুদ রাখার কোনো সুযোগ নেই। ব্যবসায়ী ইলিয়াস উদ্দীন তার নিজ বাসার ২ টি কক্ষ গুদাম হিসেবে ব্যবহার করছেন। ব্যবসায়ীদের গুদামের যে বাণিজ্যিক লাইসেন্স প্রয়োজন তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন।
আগামী ০৪ দিনের মধ্যে তাকে গুদামের চাল বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধভাবে ধান-চাল মজুদ করণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুত চালের বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ অভিযান চলমান রয়েছে।
অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।

Tag
আরও খবর