শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বদলগাছীতে নবনির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে গণসংবর্ধনায় সংবর্ধিত


 গণসংবর্ধনায় সংবর্ধিত হলেন ৪৮- নওগাঁ-৩ সংসদীয় আসনের নবনির্বাচিত সাংসদ  সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ৭ জন হলেও বিপুল ভোটের ব্যবধানে সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের মতো জয়লাভ করেন।

অদ্যই মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৪ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। স্বাধীনতার মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা সভায় নবনির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেনকে উপজেলার সকল  শ্রেণি পেশার মানুষ সংবর্ধনা প্রদান করেন।


সংবর্ধনা শেষে প্রধান অতিথি হিসেবে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বলেন, ‘জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন সফলতার সাথে সম্পন্ন করেন। এই ঐতিহাসিক নির্বাচনে দুই  উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আমার এই দুই  উপজেলাবাসীর জন্য আমি উৎসর্গ করলাম।’

 উপজেলা বাসির সাথে একাত্মতা ঘোষণা করে ফুলেল শুভেচ্ছা জানান বদল গাছী মডেল প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ এবং উক্ত ক্লাবের সভাপতির নেতৃত্বে নব নির্বাচিত সাংসদের সাথে কুশলাদি বিনিময় করেন। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনে সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বদল গাছী উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মুক্তি যোদ্ধা সদস্য বৃন্দ এবং শিক্ষক কর্মচারী সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

আরও খবর