রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

শীতার্তদের পাশে দাঁড়ালেন শারমিন হাসান তিথি

উত্তরের হিমবাহ ও শৈত্যপ্রবাহে ঠাকুরগাঁওয়ের মানুষ জরাজীর্ণ দিন পার করছে। তীব্র ঠান্ডায় বেশি ভোগান্তিতে রয়েছে সুবিধাবঞ্চিত বয়স্ক মানুষেরা। এক খন্ড কাঁথায় কিংবা কম্বলে কোনোমতে ঠান্ডা নিবারণের চেষ্ঠা করছেন তারা। যখন কনকনে ঠান্ডার রাতে কাঁপছেন তখন গরম কাপড় নিয়ে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শারমিন হাসান তিথি।


শারমিন হাসান তিথি বিজিএমইএর সভাপতি মো: ফারুক হাসানের সহধর্মিণী। তাঁর সহযোগিতা ও অর্থায়নে ২৩শে জানুয়ারি (মঙ্গলবার) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ ইদগাহ ময়দানে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্রগুলো ঠাকুরগাঁও বন্ধুসভার মাধ্যমে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা নাসরিন জাহান আইভি, ফেরদৌস আরা বেগম, আনিছুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক রাবেল আপেল হাসি, অর্থ সম্পাদক নুসরাত জাহানসহ বন্ধুসভার নজরুল, আইভি, ঐশ্বী, অপূর্ব, নাফিয়া বন্ধুরা।


শীতবস্ত্র বিতরণকালে মজিবর রহমান বলেন, "এটাকে আপনারা দান হিসেবে ভাববেন না। এটাকে আপনাদের কোনো বউমা, কোনো ভাই, কোনো ছেলে-মেয়ে সাহায্য করেছে ভেবে নিবেন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে।"


নাসরিন জাহান আইভি বলেন, "বিজিএমই সভাপতির সহধর্মিণীর প্রতি দোয়া করবেন, তিনি আপনাদের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন এবং যাবেন। আপনাদের দোয়ায় উনি আগামীতে আরো বেশি বেশি সাহায্য করতে পারবেন এই প্রত্যাশা করছি।"

Tag
আরও খবর