চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩


কচুয়া থানা পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ গ্রেপ্তারী পরোয়ানামূলে ২ জন আসামী এবং চোরাই মোটর সাইকেলসহ অপর ১ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ও কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের তত্বাবধানে এসআই কাজী আনোয়ার, এসআই দেলোয়ার হোসেন রাজীব ও এসআই মিন্টু কুমার ধরের নেতৃত্বে পৃথক এসব অভিযানে আসামী ও চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।

১ম অভিযানে এসআই দেলোয়ার হোসেন রাজীব সঙ্গীয় এএসআই সাগর সেনসহ গোপন সংবাদের ভিত্তিতে পালাখাল ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে সোমবার বিকেলে লক্ষীপুর জেলা থেকে চুরি করে আনা ১টি চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় কালে বিতারা ইউনিয়নের চাংপুর ভূঁইয়া বাড়ীর শহিদ ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) কে চোরাই মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরেক সহযোগী পলাতক আসামীকে গ্রেপ্তারের অভিযান করতে গিয়ে চাংপুর গ্রাম থেকে আরও ১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পেনাল কোডের ৪১৩ ধারায় নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামী সাইফুল ইসলামকে মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপর অভিযানে এসআই কাজী আনোয়ার হোসেন সোমবার দিবাগত রাতে আশ্রাফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কচুয়া থানার মামলা নং-৬, তারিখ-১৫/৭/২০২০, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী একই উপজেলার আশ্রাফপুর গ্রামের দক্ষিণ হাজী বাড়ীর খলিলুর রহমানের ছেলে মানিক মিঞা (৩৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধের পূর্ববর্তী একাধিক মামলা রয়েছে।

এছাড়া এসআই মিন্টু কুমার ধর পৃথক এক অভিযানে আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গীনি হতে সোমবার সন্ধ্যায় এনআই এ্যাক্টের মামলায় ওয়ারেন্টভূক্ত চাঙ্গীনি গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম(৪৮) কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Tag
আরও খবর