নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

৪ দিনের সফরে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার ঢাকায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2024 08:39:50 am

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দফতরের ভাইস মিনিস্টার সুন হাইয়া চার দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।


মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার ঢাকায় এলেন। ঢাকা সফরকালে আজ বুধবার (২৪ জানুয়ারি) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করবেন।


চীনা ভাইস মিনিস্টার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।


এছাড়া, এ সফরে তিনি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।


চীনা ভাইস মিনিস্টারের সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, চীনা ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসার বিষয়টি স্বাভাবিক। আমাদের সঙ্গে সবারই সম্পর্ক ভালো।


গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে গত ১১ জানুয়ারি সরকার গঠন করেন শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে এবং বিদেশি কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর।

আরও খবর