বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে মৃতের স্ত্রী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন



নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবদল নেতার স্ত্রী খুরশিদা বেগম ওরফে পুষ্প বেগম ঘটনার ৫ বছর পর ৪ পুলিশ কর্মকর্তাকে বাদী করে আদালতে মামলার আবেদন করেছেন।


রোববার (১৬ অক্টোবর) সকালে তিনি নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলার এ আবেদন করেন।


মামলার আবেদনে ওই যুবদল নেতাকে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ সালের ১৫ (২) (৩) ধারায় নোয়াখালীর তৎকালীন পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, বেগমগঞ্জের সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান সাজিদ ও এসআই মো. জসিম উদ্দিনকে আসামি করা হয়।


আদালত সূত্রে জানা যায়, দুপুর ২ ঘটিকার পর আদালত আবেদনের বিষয়ে পরবর্তী আদেশ দিবেন। বাদীর পক্ষ নিয়ে আদালতে মামলার আবেদন করেন— সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান ইলিয়াস।


উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ হুদা মোহাম্মদ আলম (৩২) নামে ওই যুবদল নেতার মৃত্যু হয়। সেসময় পুলিশ দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে এক পিস্তল, এক পাইপগান, তিনটি ছোরা, পাঁচটি রড ও গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছিল।


নিহত মো. আলম বেগমগঞ্জের ধীতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।


সেসময় পুলিশ গণমাধ্যমকে জানায়, বুধবার (২৩ আগস্ট ২০১৭) সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ‘ডাকাত আলমকে’ গ্রেফতার করে তারা। পরে তার দেওয়া তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারের জন্য দাসপাড়া গ্রামের দাসেগো বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমের সহযোগীরা পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ‘ডাকাত’ আলম। ঘটনাস্থল থেকে অস্ত্র জব্দ করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবার সেসময় গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, ২২ আগস্ট ২০১৭ তারিখ  সকালে সাদা পোশাকে পুলিশ আলমকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় এবং পরদিন বুধবার রাতে তাকে ক্রসফায়ারে হত্যা করে।


তৎকালীন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ গণমাধ্যমকে বলেছিলেন, ‘নিহত ডাকাত আলমের বিরুদ্ধে থানায় ১০টি ডাকাতি মামলা ছিল। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।

আরও খবর