অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নির্বাচিত স্বতন্ত্র এমপিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2024 03:57:37 am

এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্যকে নিয়ে গণভবনে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ দায়িত্ব পালনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


গতকাল রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণভবনে এই বৈঠক শুরু হয়। সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সংসদ প্র্যাকটিস ভালো করে জানার তাগিদ দিয়ে স্বতন্ত্র এমপিদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে।


আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে। স্বতন্ত্র এমপিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হ‌বে। যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্প গ্রহণ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।


আরও খবর