চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় সাব্বির হত্যাকান্ডের ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের পরদিন হাত-পা বাধাঁ অবস্থায় সাব্বির হোসেন (১৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ।

এঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২১। নির্মম হত্যাকাণ্ডের শিকার অটো চালকের পরিবারকে শুক্রবার রাতে শান্তনা দেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। তিনি হত্যাকান্ডের শিকার সাব্বির হোসেনের বাবা-মাকে শান্তনা দেয়ার পাশাপাশি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়ার আশ্বাস প্রদান করেন। এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, সঠিক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে নানার বাড়িতে অটোরিকশা চালায় সাব্বির হোসেন। গত বুধবার বিকেলে অটো রিক্সা চালাতে গিয়ে নিখোঁজ হন এবং পরদিন সকালে তার লাশ একই উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

Tag
আরও খবর