অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

অবৈধভাবে ধান মজুদ দুই ব্যবসায়ীকে জরিমানা, গুদামে সিলগালা

নওগাঁ সিলগালা

অবৈধভাবে ধান মজুত; দুই ব্যবসায়ীকে জরিমানা গুদাম সিলাগালা


নওগাঁ : 

নওগাঁয় লাইসেন্সের শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ধান মজুত করার অপরাধে দুই চালকল মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টার পর্যন্ত সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।


অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান- গোপন সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া এলাকায় অবৈধ মজুতবিরোধী অভিযান দুইটি চালকল মিলে অভিযান চালানো হয়। এসময় অন্তর চালকল মিলের গুদামে অবৈধভাবে ১৮৩ টন ধান মজুত পাওয়া যায়। পরে তাকে ১লাখ টকা জরিমানা করা হয় ও গুদাম সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও পাশ^বর্তী ফারুক চালকল মিলের গুদামে ৮২ টন ধানের অবৈধ মজুত পাওয়া যায়। পরে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ১০ দিনের মধ্যে মজুতকৃত এসব ধান বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়।


তিনি আর বলেন- কোন ব্যবসায়ী অবৈধভাবে ধান-চাল মজুত করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


অভিযানে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, জাতীয় গোয়েন্দা সংস্থ্যার (এনএসআই) সদস্য, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নুরনবি হাসান

জেলা প্রতিনিধি নওগাঁ।

০১/০২/২৪

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৪৮ মিনিট আগে