আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি আবুল হাশেম খান আর নেই

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসেনর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন-(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর ৫টায় ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। আবুল হাশেম খানের মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাশেম তানজি এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ অবস্থাতে ও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ আবু জাহেরের কাছে পরাজিত হন।২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি এডভোকেট আবদুল মতিন খসরুর  মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ব্যক্তিগত জীবনে তার চার মেয়ে।  সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০.৩০মিনিট কুমিল্লা আদালত। বাদ জোহর, বি-পাড়া খেলার মাঠ,বাদ আছর  বুড়িচং আনন্দ পাইলট মাঠ, বাদ মাগরীব নিজ বাড়ি।

আরও খবর