অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে একই স্থানে একদিনে তিনটি সড়ক দুর্ঘটনা

রাজবাড়ীর গোয়ালন্দে একই স্থানে একদিনে তিনটি সড়ক দুর্ঘটনা
রাজবাড়ীর গোয়ালন্দে একই স্থানে একদিনে তিনটি সড়ক দুর্ঘটনা 


রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে জমিদার ব্রিজ  এলাকায় একদিনে একই স্থানে  তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে আকবর মল্লিক ( ৪৮) নামে এক বাইসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন ও হাসপাতালে নেওয়ার পর রনি মন্ডল (৩০) নামে তিনিও মৃত্যুবরণ করেন । এ ছাড়া গুরুতর আহত হন আরও ৭ জন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি)১ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যার পর্যন্ত  তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে স্পিডব্রেকারের  দাবিতে স্থানীয় এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে গাছের খন্ড ফেলে আনুমানিক  দুই ঘণ্টা মহাসড়ক  অবরোধ করে রাখে। সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ গতিরোধকের কাজ শুরু করলে এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে মহাসড়কের তিনটি স্থানে অবরোধকারীর কিছু লোক তিন চারটি  গাড়ির গ্লাস ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার গোয়ালন্দ রেলগেট এলাকার আজাদ মন্ডলের ছেলে রনি মন্ডল (৩০)ও , স্ত্রী শিল্পী বেগমকে  (২৭) নিয়ে মোটরসাইকেলে করে গোধূলি পার্কের উদ্দেশ্যে  ঘুরতে বের হন। বিকেল সোয়া ৫টার দিকে বেড়িবাঁধ সড়ক থেকে গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছেন। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী এসডি পরিবহনের  সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে দুইজন পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যা সাতটার দিকে রনি মন্ডল মৃতবরণ করেন । এবং তার স্ত্রী শিল্পী বেগম  ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে  চিকিৎসাধীন রয়েছেন। 


এদিকে মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের সাথে আটকে গেলে প্রায় এক কিলো মিটার   পর্যন্ত টেনে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে স্পিডব্রেকারের  দাবিতে মহাসড়কে গাছের খন্ড  ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।বিক্ষোপের  কারণে  মহাসড়কের দুই পাশে ৪-৫ কিলোমিটার যানজট তৈরি হয়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকিত সরকার, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে আসেন। ৭টার দিকে সওজ -এর লোকজন গতিরোধকের কাজ শুরু করলে অবরোধ তুলে নেন  এলাকাবাসী। তবে কিছু বিক্ষোপকারী  লোক মহাসড়কে থাকা এমএম পরিবহন, হানিফ পরিবহনসহ তিন চারটি  যাত্রীবাহী বাসের সামনের কাচ ভাঙচুর করে।

রনি মন্ডলের দুর্ঘটনার প্রায়  এক ঘণ্টা আগে বিকেল ৪টার দিকে জমিদার ব্রিজ এলাকায়  একটি দ্রুতগামী পরিবহনের ধাক্কায় ভ্যানচালককে ধাক্কা দেন, তিনি সহ - রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকার কাসেম আলী (৬৫) তার স্ত্রী আমেনা বেগম (৪১) এবং মোছা. মোহনা (১৪) নামের তিনজন গুরুতর ভাবে  আহত হন। তাৎক্ষণিক তাদেরকে  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

এ দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা আগে দুপুর ১ টা ৩০ মিনিটের  দিকে গোয়ালন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে জমিদার ব্রিজ এলাকায় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী আকবর মল্লিক (৪৮) ঘটনাস্থলে মারা যান। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে