গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন অতিথিরা
জ্ঞান অর্জন ও বিতরণ করতে হলে অবশ্যই পড়তে হবে। পড়ার মাঝেই নিহিত আছে লেখার সার্থকতা। অন্যকে আলোকিত করতে হলে বই পাঠে আগ্রহী করে তোলার বিকল্প নেই। বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ চন্দনাইশ, চট্টগ্রামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ৩ ফেব্ররুয়ারি শনিবার সকালে উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংগঠক শফিউল আলম রাকিবের সভাপতিত্বে ও সাবরিনা আলম মুমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক শিক্ষাবিদ আবুল কালাম আজাদের পুত্র ছড়াকার ও শিক্ষক শাহজাহান আজাদ, প্রধান আলোচক ছিলেন যৌতুকবিরোধী সামাজিক সংগঠন 'সৃজনী' বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আহমদ ছফার ভাগ্নেপুত্র কবি মানজুর ছফা। স্বাগত বক্তব্য দেন সংগঠক ওয়াহিদুল আলম রাকিব।বক্তব্য রাখেন সংগঠনের সদস্য, সাফাত বিন ছানাউল্লাহ্, শফিউল আলম রাকিব, আফরা নুর,সাজ্জাদ হোসেন, রাবিদা হক চৌধুরী, সালমা সুলতানা পিংকি, জোবায়েদ আলী সাজ্জিল মিফতাহুল মাহি, মাশরুফা তাবাসসুম রিয়ান, মিশকাতুল জান্নাত আদর, নওশিন জান্নাত, পিয়াল দে, সাজ্জাদ, মোহাম্মদ হাসান, আবদুল্লাহ চৌধুরী ফাহাদ, মনজুরুল ইসলাম, মহিউদ্দিন, শাওনুর রশিদ, অংকন পাল, সালমান ইসলাম প্রমূখ ।
স্বাগত বক্তব্যে ওয়াহিদুল আলম রাকিব বলেন ,বর্তমানে আমরা এক অন্ধকারাচ্ছন্ন সমাজে বাস করছি, সমাজের বেশিরভাগ তরুণ এখন মাদকাসক্তি সহ ইন্টারনেট আসক্ত হয়ে পড়েছে,এই আসক্তি হতে বেরিয়ে এসে একটি আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, চন্দনাইশে আমরা যখন প্রথম একটা বইমুখী প্রজন্ম গড়ে তুলার সিদ্ধান্ত নিয়েছি তখন আমাদের সংখ্যা ছিলো খুবই নগন্য আজ তা বিশালাকার ধারন করেছে। ধীরে ধীরে একটি সমাজ পরিবর্তন হয়,এভাবে একটি তরুণ সমাজ আসক্তি মাদকে নয় বইয়ে হবে। সভায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনটি ভিন্ন জায়গায় তিনদিন ব্যাপী বই বিনিময় উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের মাঝে বই বিনিময় ও শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Tag
আরও খবর