ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কয়রায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


কেউ তৈরি করেছে ‘ম্যানুয়েল রোবট’।  আবার কেউবা মডেলের মাধ্যমে তুলে ধরেছে কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র এবং পানির পাম্প তৈরি সহ বিভিন্ন ধরনের আধুনিক আবিষ্কার। 


বিজ্ঞান বিষয়ক এরকম একাধিক প্রকল্প নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে  ও কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে  ইং ০৫-০২-২০২৪ তারিখে সকাল ১০ ঘটিকায়  কয়রা উপজেলা পরিষদের চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।


উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ রশীদুজ্জামান (মাননীয় সংসদ সদস্য খুলনা- ৬ কয়রা, পাইকগাছা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম টিপু সুলতান। 


উক্ত অনুষ্ঠানে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন - কালনা আমিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়,কপোতাক্ষ মহাবিদ্যালয়, সুন্দরবন  মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গ্রাজুয়েটস্ মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর চৌকুনী মাধ্যমিক বিদ্যালয়,  কয়রা উত্তরচক  আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসা, আমাদী জায়গীর মহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, মঠবাড়ী সেরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভিকেএসএ গিলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, বামিয়া মন্ডল মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, বেদকাশী কলেজিয়েট স্কুল, হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়, খান সাহেব কোমরউদ্দীন কলেজ, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়,কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ, চান্নিরচক 

এলসি কলেজিয়েট স্কুল, এনএজিডি কান্তরাম মেমোরিয়াল ইউনাইটেড একাডেমি।

Tag
আরও খবর