চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় মনসামুড়া সুন্দরী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কৃষি মন্ত্রাণালয়ের আওতায় চাঁদপুরের কচুয়ায় মনসামুড়া সুন্দরী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে সোমবার দুপুরে ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে প্রধান অতিথি হিসেবে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মনসামুড়ার কথা ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েছি। এ উপজেলায় চাকুরি করার সুবাদে তা আজ বাস্তবে দেখতে পেলাম। এ উপজেলায় ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর মধ্যে মনসামুড়া একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান। এ স্থানে খাল পুনঃখনন, প্রয়োজনীয় স্থাপনা নির্মাণসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দিলে একদিন মনসামুড়া এলাকাটি পর্যটন হিসেবে গড়ে উঠবে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকরন্য হবে।

আমি জেনেছি মনসামুড়া দেখতে ত্রি-পুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল মহোদয়সহ অনেকগুণী ব্যাক্তিগন পরিদর্শন করেছেন। আমি মনে করি মনসামুড়াটি অতি গুরুত্বপূর্ণ নিদর্শন হওয়ায় এটার গুরুত্ব ব্যাপক। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সকলে এগিয়ে আসলে মনসামুড়ার ঐতিহ্য ফিরে আসবে।

অনুষ্ঠানে চাঁদপুর বিএডিসি ক্ষুদ্র সেচ জোনের সহকারি প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরনের সভাপতিত্বে ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন, কুমিল্লা বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. রুবায়েত ফয়সাল আল মাসুম, ইউপি চেয়ারম্যন হাবিবুর রহমান জয়, কচুয়া বিএডিসি কর্মকর্তা মো. আব্দুর রহিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব প্রমুখ।

এসময় মনসা মন্দির কমিটির সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাজের ঠিকাদার ডা. মাসুদুর রহমান বাবুল, ইউপি সদস্য শাহজালাল মিয়া, কামাল হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা, মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর