কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভারত সফরে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2024 08:12:10 am

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশি নিহত হওয়ায় ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত সফরে মিয়ানমারের ইস্যু নিয়ে আলোচনা হবে।


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকাল পর্যন্ত বিজিপিসহ ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও রয়েছে।’


মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাবারুদ পড়া, বাংলাদেশি নিহত হওয়ায় ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। রাষ্ট্রদূত তার সরকারের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। মিয়ানমার জানিয়েছে নৌরুটে তাদের নাগরিকদের নিয়ে যাবে।’


ভারত সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। মিয়ানমার ও ভারত প্রতিবেশী রাষ্ট্র। তাই মিয়ানমারের ইস্যুতে ভারতের সহযোগিতা সবসময় চেয়ে এসেছি। মিয়ানমার যাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে, যারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে স্বাভাবিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।


‘সীমান্ত অরক্ষিত থাকা এবং সরকারের নতজানু নীতির কারণে মিয়ানমার সীমান্তে এমন পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপির এমন দাবির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের নীতির কারণে ওখানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘর্ষ হচ্ছে? আসলে রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’


‘নির্বাচনের পর বহির্বিশ্ব সরকারকে কতটুকু সমর্থন করবে, তা নিয়ে বিএনপির সন্দেহ ছিল। যখন দেখতে পেল নতুন সরকারকে বিশ্বের সবাই অভিনন্দন জানাচ্ছে, কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে প্রধানমন্ত্রীকে নতুন সরকারের সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর জন্য এবং আমাদের সম্পর্ক উচ্চতর মাত্রায় নিতে অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের প্রলাপ বকছে বিএনপি,’ যোগ করেন তিনি।


আরও খবর