অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারের উদ্বোধন



কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ এ সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জুবায়ের আল মুকুল, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,  ইংরেজি শিক্ষক দেওয়ান মো: এনামুল হক প্রমুখ।


ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারে উপজেলার যেকোন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। এখানে প্রথমত ৫০ জন শিক্ষার্থীকে একসাথে ক্লাস করানো হবে।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৮ ঘন্টা ৪৪ মিনিট আগে