শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁ সদর উপজেলার তালতলি দীঘলির বিল বিলুপ্তির আশঙ্কা

বিলুপ্ত হতে যাচ্ছে

নওগাঁ সদর উপজেলার তালতলি দীঘলির বিল বিলুপ্তির আশঙ্কা 


নওগাঁ সদর উপজেলার তালতলিতে দীঘলির  বিল ভ্রমণপ্রেমীদের কোলাহলে মুখর হয়ে থাকে বর্ষাকাল সময়ে উন্মুক্ত এই স্থানে অন্যরকম প্রশান্তি পায় ভ্রমণেপ্রেমীরা।বিশেষ করে দুই ঈদের ছুটিতে এখানে ভিড় বেড়েই  যায়।


নওগাঁ সদর উপজেলার পৌরসভা ঘিসে দুবলহাটি শিকারপুর শৈলগাছী এলাকায় দীঘলির বিল। এর মাঝ দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। এটি সদর উপজেলার তালতলি ও দুবলহাটি ইউনিয়নকে যুক্ত করেছে। বছরের অধিকাংশ সময় বিলে পানি থাকে। বর্ষা মৌসুমে জলে টইটম্বুর থাকে। নির্মল হাওয়ার মাঝে পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে পাকা রাস্তায় আছড়ে পড়ে। 


সূর্যাস্তের সময় পশ্চিমাকাশের লাল আভা পানিতে পড়ার দৃশ্য মনোমুগ্ধকর। সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা সোলার ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠে। অন্ধকারে সেগুলো দেখলে মনে হবে যেন জোনাকিরা খেলছে।

বিলে শ্যালোমেশিন চালিত নৌকায় চড়ে পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করেন অনেকে।



এদিকে তালতলি বিলের প্রায় অনেক অংশ  পুকুর তলী হিসেবে পরিনত হয়েছে। এখানে প্রতিদিন রাস্তা দিয়ে সব অদক্ষ ট্রাক ড্রাইভার গুলো এলোমেলোভাবে গাড়ি চালিয়ে বিল থেকে অধিক পরিমাণে মাটি নিয়ে যাচ্ছে যার ফলে খানাখন্দের সৃষ্টি হয়েছে রাস্তার ক্ষতির পাশাপাশি বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে ও এসব মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে দীঘলি বিল বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস,এম, রবিন শীষ বলেন, বিল ও পরিবেশ প্রকৃতি রক্ষা করতে উপজেলা প্রশাসন আন্তরিক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর