শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বগুড়ায় ই-নামজারীতে শীর্ষে সারিয়াকান্দি উপজেলা ভূমি অফিস

বগুড়ায় অনলাইন ভূমি সেবায় ১২ টি উপজেলার মধ্যে শীর্ষে সারিয়াকান্দি উপজেলা। সারিয়াকান্দি উপজেলা ভূমি অফিসে ই-নামজারী জমাখারিজে অনলাইনে সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ জনগণের কাছে।

সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের সর্বাগ্রে রয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এবং সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এর প্রত্যক্ষ তত্বাবধানে উপজেলা ভূমি অফিস ভূমি সংক্রান্ত সকল সেবা বিনা হয়রানিতে জনগণের নিকটে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গত ১ বছরে নামজারীর গড় নিষ্পতি করা হতো ৩৭ দিনে , বর্তমানে তা কমিয়ে ১৮ দিনের মধ্যে ই-নামজারী সম্পন্ন করা হয়। গত ১ বছরে মোট মিস কেসের সংখ্যা ১০ থেকে নামিয়ে বর্তমানে ০৬ নেওয়া হয়েছে। মিসকেস, সীমানা নির্ধারণী মামলা, করণিক ভুল সংশোধনের মামলা, দেওয়ানী আদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধনের মামলা সহ অন্যান্য বিবিধ মামলা সুচারুভাবে নিষ্পত্তির জন্য সপ্তাহ ২ দিন শুননী গ্রহণ করা হয়। গতমাসে মোট ৫৯ জন ব্যক্তির শুনানী গ্রহণ করা হয়েছে।
বর্তমানে সারিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের আওতায় থাকা সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণে এবং জনগণের আস্থা অর্জনে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের প্রত্যেক সরকারী কর্মচারীরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এবিষয়ে সারিয়াকান্দি উপজেলা ভূমি অফিসে ই-নামজারী সেবা নিতে আসা লোকজনের সাথে কথা বলে জানা যায়, নামজারী অনুমোদনের পরেই আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বারে ম্যাসেজ পেয়ে অনলাইন থেকে নিজে নিজেই সরকারী ফি জমা দিয়ে ডিসিআর গ্রহণ করা যায়। তারা আরও বলেন, ভূমি অফিসে আর্থিক কোন লেনদেন হয় না।
ভূমি অফিস ঘুরে দেখা যায়, ভূমি অফিসে কোন সেবা কি ভাবে গ্রহন করতে হয় তা রঙ্গিন সিটিজেন চার্টার এর মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

Tag
আরও খবর