জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রামে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার ৯ম বর্ষপুর্তি উদযাপিত

চট্টগ্রামে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার ৯ম বর্ষপুর্তিতে কেক কাটছেন অতিথিবৃন্দ





 পাঠকপ্রিয় “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকার  নবম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মো: নুরুল কবির এর সভাপতিত্বে সাংবাদিক রোজী আক্তার ও চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবনের যৌথ সঞ্চালনায় নবম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তা বলেন, হাজারো পত্রিকার ভীড়ে এবং অনলাইনের এই যুগে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পাঠকদের মনের ভাষা বুঝেছে বলেই হয়তো চট্টবাণী নামের আগে লিখেছে “পাঠকপ্রিয় পত্রিকা”। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কাজ করছে চট্টবাণী পত্রিকা।সু-শিক্ষিত জাতি মানে সু-শিক্ষিত দেশ তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দিয়ে কাজ করতে হবে। আমি পত্রিকাটির একজন নিয়মিত পাঠক হিসেবে পত্রিকার উত্তোরোত্তর সফলতা কামনা করছি। 

সভাপতির বক্তব্য চট্টবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাজী মো: নুরুল কবির বলেন, পত্রিকা একটি জাতিকে দিক নিদের্শনা দিতে পারে। শুধু নিছক সমালোচনা না করে গঠনমুলক সমালোচনা করলে এবং সমস্যা নিয়ে লিখে সেটার সমাধান খুঁজে বের করতে পারলে সেই পত্রিকার প্রতি মানুষের আস্থা বাড়বে। সমাজকে পরিবর্তন করতে হলে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। সমাজকে প্রগতির দিকে এগিয়ে নিতে সাংবাদিক সমাজের ভুমিকা অনন্য অসাধারণ।গণমানুষর পত্রিকা হিসেবে পাঠকহৃদয় জয করে সামনে এগিয়ে চলেছে চট্টবাণী পত্রিকা। 

  

বক্তরা আরো বলেন, চট্টবাণী পত্রিকার নামের সাথে জুড়ে আছে চট্টগ্রাম। এর থেকেই বুঝা যায় এই পত্রিকাটির সাথে চট্টগ্রামের মাটি ও মানুষের সম্পর্ক আছে। সফলতার সাথে পথচলার নবম বর্ষ শেষ করে দশম বর্ষে পর্দাপন করা সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার যুগযুগ টিকে থাকুক এই শুভকামনা করেন বক্তারা। 

চট্টবাণী পত্রিকার প্রতিনিধিদের নতুন বছরের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা,অধ্যক্ষ লায়ন এম.সানাউল্লাহ, মৎসজীবি লীগ নেতা লায়ন এম.শফিউল আলম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন,সাংবাদিক নেতা সোহাগ আরেফিন, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,তরুণ উদ্যোক্তা মো: রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মামুন, সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল,সাদেকুর রহমান ও সংবাদিক কবির শাহ দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক মো:সেলিম উদ্দিন,সাংবাদিক বাবুল হোসেন বাবলা,দৈনিক নবরাজ পত্রিকার ব্যুরোচিফ মো: আলমগীর, দৈনিক করতোয়া পত্রিকার বিশেষ প্রতিনিধি কে.এম.রুবেল, মঈনুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী মো: আলী, ব্যবসায়ী সজীব রায়, ব্যবসায়ী আলমগীর,বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটি,গ্রীণলিফ ম্যাগাজিন সম্পাদক তসলিম উদ্দিন হৃদয়,সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটি,কিডনী রোগী কল্যাণ সংস্থা, প্রবাসী কল্যাণ সংস্থা ও এন.কবির গ্রুপসহ চট্টবাণী পত্রিকার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনকে পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আরও খবর