গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুবিতে শেখ রাসেল দিবস উদযাপন

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযথ মর্যাদার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় র‍্যালির মাধ্যমে এই দিবসটির উদযাপন শুরু হয়।

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিত, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সায়েন্স ফ্যাকাল্টি হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটা হয় এবং কেক কাটা শেষে বৃক্ষরোপন করা হয়।

পরবর্তী সাড়ে ১১ টা থেকে প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে 'শেখ রাসেল দিবস-২০২২' উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহা আমিনুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, প্রধান অতিথি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন বছর ৮ মাসের মাথায় একটা শিশুকে হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হলো। আজকে রাসেল নেই। আজকে উনি বেঁচে থাকলে বয়স হতো ৫৮। আসলে উনাকে মারার মাধ্যমে দেশটাকে সামনে যেতে রুখে দেওয়ার চেষ্টা হয়েছে তবে পারা যায়নি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শক্ত হাতে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তবে আমাদের সবাইকে সচেতন থাকতে এমন নিকৃষ্ট ঘটনা যেনো আর না ঘটে, কোনো অপশক্তি যেন আবারো দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে, ইতিহাসকে বিকৃত করতে না পারে।

উক্ত আলোচনা সভায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও খবর