শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

গলাচিপায় গণধর্ষণ ও ধর্ষণ গ্রেফতার ৩

পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী গণধর্ষণ ও অপর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের অভিযোগে দুজনকে এবং ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। 


মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় গণধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছোট বোনকে নিয়ে বান্ধবীর বাড়ি থেকে গত ৮ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার নিজ বাড়ি যাওয়ার পথে ৩ কিশোর পথ আটকে সাথে থাকা ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ঐ শিক্ষার্থীকে পাশে থাকা বনের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ বিষয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে গলাচিপা ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের মৃত শহিদুল মেলকার এর ছেলে সোহাগ মেলকার(১৮) ও শাহআলম শরীফ এর ছেলে খায়রুল শরীফ (২২)কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। অপরদিকে গত ৭ ফেব্রুয়ারী  বুধবার অন্য এক শিক্ষার্থীকে পরিত্যক্ত একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে নবম শ্রেণির এক কিশোর। এই অভিযোগে ঐ কিশোরকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ধর্ষণের শিকার হওয়া দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গলাচিপা থানায় ভিন্ন ভিন্ন দুটি মামলা দায়ের করেন। 



এ বিষয়ে গলাচিপা থানার  অফিসার ইনচার্জ  মো. ফেরদাউস আলম জানান, গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর