অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পিতার সম্পত্তির অধিকার চাইতে গিয়ে চাচাদের নির্যাতনের শিকার

নীলফামারীতে বাবার মৃত্যুর পরে চাচারা দখলে নিয়েছে ১০৬শতক জমি, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ঘর ছাড়া করেছে ভাতিজা-ভাতিজী ও ভাবীকে। বাবার ক্রয়কৃত সম্পত্তি চাইতে গেলে হতে হয়েছে নির্যাতনের স্বীকার। এখনও নানাভাবে চলছে প্রাণনাশের হুমকি। রোববার(১১ ফেব্রুয়ারী)  সংবাদ সন্মেলনে এ কথা জানান ভুক্তভোগী তাবাচ্ছুম আজম অন্তি, তার ভাই তাজমিউল আজম অর্পিত ও মা সামছুন্নাহার ছন্দা। 

জানা যায়, ২০১১ সালে পিতা গোলাম আজম বিটুর অস্বাভাবিক মৃত্যুর সময়ে তার নাবালক ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী শশুরবাড়িতে ছিলেন। তাদের অনুরোধ না মেনে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় তার। পরদিন তার ১০৬ শতক জমি চাচারা জবরদখল করে নেয়। এই জমি উদ্ধারে স্থানীয়ভাবে বিচার চেয়েও সঠিক বিচার পাননি তারা। 

অবশেষে গোলাম আজম বিটুর পরিবার স্থানীয় আত্মীয়স্বজনের উপস্থিতিতে তাদের একটি হোটেলের দখল বুঝে নেয়। যা স্থানীয় পৌরসভার মেয়র ও প্রশাসন অবগত। তারপর তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন চাচা এনামুল হক রাজু। নির্যাতিত পরিবার এই সন্ত্রাসী ভূমিদস্যু দমনের জন্য নীলফামারীর সংসদ সদস্য  আসাদুজ্জামান নূরের হস্তক্ষেপ কামনা করছেন।

আরও খবর