শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁ-২: স্থগিত আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার জয়ী

নির্বাচন

নওগাঁ-২: স্থগিত আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার জয়ী


জেলা প্রতিনিধি, নওগাঁ:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার জয়ী হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।


পত্নীতলা-ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জয়ের মুখ দেখা শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।


এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ১ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।


এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে ১২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় ভোট গননা।


এই আসনের মোট ভোটার ছিলে ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯জন। ভোট পড়েছে ৫৭ দশমিক ১১ শতাংশ।


উল্লেখ্য- গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)। এরপর নতুন করে আজ সোমবার আবারো নির্বাচনের তারিখ ঘোষনা করলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও খবর