ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত‍্যা করার সময় কোনো মানবাধিকার সংগঠন এগিয়ে আসেনি -জবি ভিসি




জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) বিভিন্ন কর্মসূচির মাধ‍্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করেছে। 

মঙ্গলবার  (১৮ অক্টোবর ) শেখ রাসেল-এর ৫৮তম জন্মবার্ষিকী তথা ‘শেখ রাসেল দিবস-২০২২’  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়।


 বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ ওহিদুজ্জামানের সঞ্চালনায় কেন্দ্রীয় মিলনায়তনে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‍্যাপক ড. কামাল উদ্দিন আহমদ এবং আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. মোঃ ইব্রাহিম খলিল।


সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, “বর্তমানে বিভিন্ন প্রেক্ষিতে মানবাধিকারের কথা বলা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার সময় কোন মানবাধিকার সংগঠন এগিয়ে আসে নি; এমনকি পরবর্তীতে তারা এ বিষয়ে প্রতিবাদও করেনি। 


তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সচেষ্ট রয়েছেন। শেখ রাসেলের অকাল মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে হবে। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ৭৫’ পরবর্তী হতে ৯৫’ পর্যন্ত বাংলাদেশের তেমনি কোন উন্নয়ন ঘটেনি, যেমনি ঘটেছে বর্তমান সরকারের সময়ে। দেশের জন্য স্বাধীনতা এনে বঙ্গবন্ধু কখনও আয়েশি ও দম্ভের জীবন যাপন করেন নি। তিনি তাঁর সন্তানদের সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত করতে চেয়েছিলেন।


এছাড়াও অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, কর্মচারী সমিতির সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এবং সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বক্তব্য প্রদান করেন।

এদিকে আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেক কাটা হয় ও বঙ্গবন্ধু পরিবারসহ সকল শহিদদের আত্মার মাগফিরাতের জন‍্য মুনাজাত করা হয়।

আরও খবর