জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বড় দল ভোটে অংশ না নিলে নির্বাচনে গ্রহণযোগ্যতা খর্ব হয় : সিইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2024 08:19:01 am

বিএনপির ভোটে না আসার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বড় কোনো দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না। তবে গ্রহণযোগ্যতা খর্ব হয়।


তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ভালো না মন্দ হয়েছে তা ইসির কাছে বিবেচ্য বিষয় নয়।


১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুনতে পাচ্ছি উপজেলা পরিষদে দলীয় প্রতীক দেওয়া হবে না। এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট করার আহ্বান জানান তিনি।


উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, নিঃসন্দেহে ভোটার উপস্থিতি ভালো হবে। এখানে প্রার্থীদের সঙ্গে ভোটারদের যোগাযোগ বেশি থাকে। সম্পর্কের বিষয় থাকে। এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে থাকে।


পাকিস্তানের সাধারণ নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, পাকিস্তান সাড়া জাগানো নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।


গণমাধ্যম'কে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয়।


সিইসি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আদায় করতে নিতে হয়। এটা কেউ এগিয়ে দেবে না। গঠনমূলক সমালোচনা করলে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। বরং সমালোচনা সমৃদ্ধ করে। তবে খেয়াল রাখতে হবে কোনো ভুল সংবাদ যাতে পরিবেশন করা না হয়।

আরও খবর