দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সেতু আর-এফ-আই শ্রোতা ক্লাব এর উদ্যোগে গতকাল সোমবার বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়

বেতার দিবস পালিত

সেতু আর-এফ-আই শ্রোতা ক্লাব এর উদ্যোগে গতকাল  সোমবার বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়।


গতকাল(সোমবার) ১৩ই ফেব্রুয়ারী সেতু আরএফ-আই শ্রোতা ক্লাবের উদ্যোগে নওগাঁ জেলার মান্দা থানার পরানপুর হাইস্কুল মিলনায়তনে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু আরএফআই শ্রোতা ক্লাবের সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন জনাব মোঃ সামসুল হক, সহকারী শিক্ষক (ইংরেজী), পরানপুর হাইস্কুল ও জনাব মোঃ রেজাউল হক, প্রভাষক (ইংরেজী), জামদই আলিম মাদরাসা।

বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল  ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেতারের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন- সারা বিশ্বে বেতার এখনো অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে তথ্য পৌঁছানোর শক্তি। গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনো বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেতার কেন্দ্র। তিনি আরও বলেন আন্তজার্তিক গনমাধ্যম হিসাবে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালও শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় গনমাধ্যম। আরএফআই শ্রোতা বান্ধব একটি বেতার। এই বেতারের দ্যা সাউন্ড কিচেন অনুষ্ঠানটি সবার কাছে একটি প্রিয় অনুষ্ঠান। যা সুসান ওয়েনসবাই দ্বারা উপস্থাপন করা হয়।

সেতু আরএফআই শ্রোতা ক্লাব কর্তৃক আয়োজিত বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে শ্রোতাক্লাবের সদস্য ছাড়া এলাকার অনেক গণ্যমান্য বাক্তিত্ব উপস্থিত হন। অতিথির বর্গের বক্তব্য শেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ দিয়ে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরও খবর