ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জামালপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত...

জামালপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত...


শুক্রবার (১৬ ফেব্রুয়ারী)  দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহবাজপুর কাচারি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সিনাথ ও কাকন নামের দুই বন্ধু।সিনাথ উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেলা পিঙ্গলহাটি গ্রামের সুমন টিকাদারের ছেলে, সে উপজেলার  হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহত কাকন শাহবাজপুর কাচারি পাড়ার সোহেল রানার ছেলে, সে শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

দুই স্কুলছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার এসআই নজরুল ইসলাম।তিনি বলেন, দুই পরিবারের কারও কোন অভিযোগ নেই।

জানা গেছে,   সিনাথ তার বাবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে শাহবাজপুর বাজারের দিকে যায়।শুক্রবার জুম্মার নামাজের সময় হয়ে গেলে বাড়িতে বকাঝকা করতে পারে মনে করে বেশি গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। শাহবাজপুর বাজারের অদূরে কাকনের বাড়ির একেবারে কাছাকাছি এসে মোটরসাইকেলটি  কাচারি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কড়ই গাছের সাথে ধাক্কা লেগে দুজনেই ছিটকে পড়ে।

স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত  ঘোষণা করেন। 



আরও খবর