ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় পরকীয়া ঘটনায় আদালতে মামলা

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ


খুলনা জেলার কয়রা থানার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে পরকিয়া ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ইং ১৮/০২/২০২৪ তারিখে রুপ কুমার সরকার বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি কয়রা থানার  অফিসার ইনচার্জ বরাবর তদন্তের জন্য পাঠান। মামলা নম্বর সি আর- ৭৭/২০২৪। মামলার আসামীরা হলেন বাবলু সরদার, শান্তি রানী সরকার , শিবপদ মিস্ত্রি।


মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, আসামী শান্তি রানী সরকারের সহিত গত ইং ২০০৫ সালে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে হিন্দু ধর্মীয় মতে বিবাহের পর ঘর-সংসার করাকালীন অবস্থায় বাদীর ঔরষে ২টি পুত্র সন্তান জন্ম গ্রহন করে, তাদের নাম চয়ন কুমার সরকার, বয়স পনের বৎসর, নয়ন কুমার সরকার, বয়স বার বৎসর  ঘর-সংসার করাকালীন অবস্থায় ছোট পুত্র সন্তানটি জন্ম গ্রহন করার পর হইতে আসামী  শান্তি রানী সরকার প্রায় সময় মোবাইলে বিভিন্ন অসৎ চরিত্রের লোকের সহিত কথাবার্তা বলিয়া আসিতে থাকাবস্থায় এক পর্যায় বাদী জীবন জীবিকার তাগিদে বাড়ীর বাহিরে অর্থাৎ ঢাকায় রিক্সা চালানোর কাজ করার কারনে বাড়ীতে না থাকার সুযোগে আসামী বাবলু বাদীর বাড়ীতে আসিয়া আসামী শান্তি রানীর সহিত কথাবার্তা বলা, তাকে ভাল লাগে, ভালবাসা ইত্যাদি বলা এবং এই সংসারে না থাকিয়া অন্য সংসারে গেলে ভালভাবে সুখে শান্তিতে বসবাস করিতে পারিবে বলিতে থাকাবস্থায় বাদী আসামী বাবলুকে তাহার বাড়ীতে আসিতে নিষেধ করা সত্ত্বেও তাহা না মানিয়া আসামী বাবলু বার বার বাদীর বাড়ীতে আসিয়া আসামী শান্তি রানির সহিত কথাবার্তা বলা, অবস্থান করা, খাওয়া দাওয়া করা ইত্যাদি করিতে থাকিলে ও আসামী বাবলু প্ররোচনায় ও সহযোগীটায় আসামী শান্তি রানী গত ইং ০৯/০২/২০২৪ তারিখে বাদীর দোকানের ২,০০,০০০/- মালামাল বিক্রয় করিলে রুপ কুমার নিজ বাদী কয়রা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরেও আসামী বাবলু ও শান্তি রানী অভিযোগকে গুরুত্ব না দিয়ে তাঁদের কথা বলা , মেলামেশা চলমান থাকাবস্থায় গত ইং ১০/০২/২০২৪ তারিখে আসামী বাবলু বাদীর বাড়ীতে আসিয়া বাদীর ট্রাংকে থাকা মুদি দোকানের মালামাল বিক্রয় এর  ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লইয়া এবং বাদীর স্ত্রীকে অর্থাৎ শান্তি রানীকে  ফুসলাইয়া নিয়া যাওয়ার জন্য প্রলোভন দেখাইতে থাকিলে বাদী বাধা প্রদান করিলে আসামী বাবলু ও শান্তি রানী বাদীকে গলা চেপে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করার চেষ্টা করে ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য যে আসামী শান্তি রানী বাদীর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করিয়াছে।


এ ব্যাপারে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোজ নিয়ে মামলার সত্যতা পাওয়া যায়।

Tag
আরও খবর