শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

খুবি উপাচার্য'র সাথে জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশী প্রেসিডেন্টের সৌজন সাক্ষাত


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিইগাতা জেলার সানজো সিটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ। তিনি জাপানের সরকারি/বেসরকারি পর্যায়ের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট। জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের কোনো পদ নেই এবং প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। সৌজন্য সাক্ষাতকালে প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ জাপানি বিশ্ববিদ্যালয়টির পরিচিতি ও জাপানের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। 


উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আগ্রহকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন করা হয়েছে। এতে প্রায় প্রতিটা সাবজেক্টের ৪র্থ বর্ষে ইন্টার্নশিপ রাখা হয়েছে। এই কারিকুলা বাস্তবায়নে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কারিকুলার জন্য তৈরি করতে আইকিউএসির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। খুব অল্প সময়ে শিক্ষকরাও এতে মানিয়ে নিচ্ছেন। উপাচার্য শিক্ষা-গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।


এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. শেখ আজহারুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং সশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর