ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের দৌড়ে মগেই সান্ত্বনা পুরস্কার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি (সোমবার) চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, শিক্ষা সমিতির সদস্য যথাক্রমে শিক্ষক মো. ফারুক, সনজিতা বড়ুয়া, প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, সহকারি শিক্ষক রূপক কান্তি ঘোষ প্রমুখ।  
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান,  সরকারি নীতিমালায় সার্টিফিকেট থাকলেও আমরা পুরস্কার হিসেবে যারা ১ম স্থান অর্জন করেছে তাদেরকে পানির বোতল এবং ২য় ও ৩য় স্থান অর্জন করেছে তাদেরকে পানির মগ বিতরণ করা হয়েছে। ছাত্র-ছাত্রী আলাদা করে মোট ২৬টি ক্যাটাগরিতে ৫৪টি বিষয়ে ১৬০টি পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনে শিক্ষা অধিদপ্তরের বরাদ্ধকৃত ১৬ হাজার টাকার ভ্যাট বাদ দিয়ে ১৪ হাজার ২’শ টাকার মধ্যে উপজেলা শিক্ষা অফিস ১৫ হাজার টাকার পুরস্কার বিতরণ করে। জাতীয় পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারলে পদক অর্জন করতে পারবে বলে জানান তিনি।

Tag
আরও খবর