কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বাঁকড়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে বহু যাত্রী আহত, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ লোহাগাড়ায় সাপের দংশনে যুবকের মৃত্যু মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে প্রধান শিক্ষিকার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা, অপসারণের দাবি সারিয়াকান্দিতে মিথ্যা বাইবেল পোড়ানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় অভিযোগ

নান্দাইলে ৩দিন ব্যাপি বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধন

নান্দাইলে ৩দিন ব্যাপি বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধন 


ময়মনসিংহের নান্দাইলে অমর একুশে উপলক্ষে ৩ দিন ব্যাপি বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


সোমবার (১৯ শে ফেব্রুয়ারী) বিকাল ৩ টায়  নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়।


ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম প্রধান অতিথি হিসেবে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। 


এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার  অরুণ কৃষ্ণ পাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজিমুল্লাহ লিটন,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা জাসদ সভাপতি এ হান্নান আজাদ, কলামিস্ট সাইদুর রহমান, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার ও ট্রাস্টের  কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিল ও নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সেচ্ছাসেবীবৃন্দ।


উল্লেখ্য উপজেলা প্রশাসনের আয়োজনে   সোমবার থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রহণ করা হয়।


১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এর কার্যক্রম।

Tag
আরও খবর