‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা।



রাজবাড়ীতে শহীদ মিনারের ফুল নেওয়ার ভিডিও ধারণ করার সময় দৈনিক দেশ রূপান্তরের রাজবাড়ী প্রতিনিধি  মোঃ হালিম শেখ কে আহত করেছে কিছু বিশৃঙ্খল যুবক।

বুধবার সকাল পৌনে ১২ টার সময় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানের শহীদ মিনার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।


হামলার শিকার জাতীয় দৈনিক দেশ রুপান্তর ও ডেইলী বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আব্দুল হালিম শেখ ( ৩২) কে।


এ ঘটনায় রাজবাড়ীর গণ্যমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।


আর এ ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন: রাজবাড়ী জেলার সহকারী কমিশনার (নেজারত শাখা) মো: সাইদুল ইসলাম সহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী।


দেখা যায়, শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল থেকেই জেলা প্রশাসন জেলা পুলিশ সুপার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী সহ

শত শত সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এসময় শ্রদ্ধা জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 


স্থানীয়রা  জানায়, সকাল ১১:৩০ টার পর থেকেই কিছু বিশৃঙ্খল যুবক বেদীতে থাকা শত শত ফুলের ডালা নিয়ে যেতে থাকে। এসময় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আব্দুল হালিম শেখ ছবি তুলতে গেলে তার ওপর আক্রমন করে।

এসময় পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে। স্থানীয়রা  আরো জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান  জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 


ভুক্তভোগী আব্দুল হালিম শেখ বলেন, আমি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্য শহীদ মিনারের ছবি নিচ্ছিলাম। তখন স্থানীয় কয়েকজন যুবক ফুলের ডালা নিয়ে যাচ্ছিল। আমি বিষয়টি ভিডিও করলে তারা আমাকে বাধা দেই। একপর্যায়ে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও টেনেহিঁচড়ে শহীদ মিনারের পাশে ঝোড়ের ভেতর নিয়ে গিয়ে গাছের ডাল দিয়ে বেধরক পেটায়। একপর্যায়ে পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।


সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার কিছু সময় আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে যান সাংবাদিক আব্দুল হালিম শেখ। এ সময় শহীদ মিনারের বেদি থেকে ফুলের ডালা নিয়ে যাচ্ছিলেন ফুলের দোকানি ও তাদের লোকজন। বিষয়টি ফোনে ভিডিও ধারণ করেন হালিম। তাকে ভিডিও করতে দেখে কয়েকজন এগিয়ে আসেন। তারা ভিডিও করার কারণ জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ভিডিও মুছে ফেলতে বলেন। তিনি ভিডিওটি মুছতে অস্বীকৃতি জানালে অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে টেনেহিঁচড়ে শহীদ মিনারের পশ্চিম পাশে ঝোড়ের ভেতর নিয়ে হামলা চালায়। এ সময় তার চোখের কোণাসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা সেখানে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে হালিমের সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

আরও খবর