ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বড়লেখায় ভাষা শহীদদের প্রতি নিসচা'র শ্রদ্ধা নিবেদন; নানাবিধ কর্মসূচি গ্রহণ

অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও প্রতিবারের মতো এবারো নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ। 

পরে উপজেলা প্রশাসনের সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে দপ্তর সম্পাদক এনাম উদ্দিন জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো ব্যাপক কর্মসূচির নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত ১২-০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজসহ কবরস্থানে ভাষাশহীদদের স্মরণে কবর জিয়ারত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোয়া মাহফিল এবং কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিক পরিবারের মেয়ের বিয়েতে মানবিক সহায়তা প্রদান, অস্বচ্ছল পরিবারের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রীকে গাইড বই/শিক্ষা উপকরণ প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরও খবর