যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

কুড়িগ্রামে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত


 

 

কুড়িগ্রাম সদরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় নিহতের বন্ধু  মোটরসাইকেলের অপর আরোহী হিমু গুরুতর আহত হয়েছেন

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে।সে আগামী বছর এসএসসি পরিক্ষার্থী ছিল বলে জানা গেছে। 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের ট্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে  ঢুকে পরে নিহতের মোটরসাইকেলটি। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকের নিচ থেকে দুই আরোহীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিক নামের এক কিশোরকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হিমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত হিমুর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

 

এদিকে নিহত সাদিকের পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতাল চত্বরের বাতাস ভারি হয়ে উঠে।

 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও খবর