মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কোম্পানীগঞ্জে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

দুর্ধর্ষ চুরি




কোম্পানীগঞ্জে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

 নোয়াখালীর কোম্পানীগঞ্জে দিনে দুপুরে একটি বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বুধবার ( ১৯ অক্টোবর) দুপুরের দিকে বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের হাজী সাত্তার আর্কিটের নিচ তলায় এ ঘটনা ঘটে। এরপর  এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।একই দিন সন্ধ্যা পৌনে ৬টার এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী বাসার মালিকের বড় মেয়ে বসুরহাট এস এম সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম সাথী।তিনি বলেন,চোরের দল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে একাধিক কক্ষে প্রবেশ করে। ওই সময় তার মা তার ছোট বোন পলির বাসায় বেড়াতে যায়। তিনি স্কুলে ছিলেন। তখন বাসায় কেউ ছিলোনা। চোরের দল একাধিক লক ভেঙ্গে নগদ ২০-২৫ হাজার টাকা ও ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং বাসায় থাকা কাগজপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস লন্ডভন্ড করে দেয়।    এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি। এ বিষয়ে তিনি কিছু জানেননা।

আরও খবর