আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

চারদিনের ডিসি সম্মেলন শুরু ৩ মার্চ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-02-2024 03:14:46 am

দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঠ প্রশাসনের সবচেয়ে বড় আয়োজন জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবার একদিন বাড়িয়ে চারদিন হবে এ সম্মেলন। আগামী ৩ মার্চ থেকে শুরু হয়ে এটি চলবে ৬ মার্চ পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করবেন।


মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) মো. আমিন উল আহসান জানান, মার্চের ৩ তারিখ থেকে শুরু হলেও আগের দিন ২ তারিখ নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলেও মূল অধিবেশন অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।


তিনি বলেন, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলন হয়ে থাকে। প্রশাসনের কথাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেন সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে পারে সেজন্য এবার সম্মেলনের সময়ের পরিধি একদিন বাড়ানো হয়েছে বলে সচিব আমিন উল আহসান জানান।

আরও খবর