ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

নিয়োগের অনিয়ম, স্বজনপ্রীতি খতিয়ে দেখতে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাম্প্রতিক নিয়োগের অনিয়ম ও স্বজনপ্রীতি খতিয়ে দেখতে ইউসিজির তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান  করছেন। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে তিন সদস্য বিশিষ্ট উক্ত কমিটি তদন্ত শুরু করেন।উক্ত কমিটির আহবায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সচিব প্রফেসর ড. ফেরদৌস জামান,সদস্য ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল আলীম এবং সদস্য সচিব ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ পরিচালক মোঃ আমিরুল ইসলাম শেখ।

তদন্ত কমিটি নিয়োগ সংক্রান্ত যেসকল বিষয়ে তদন্ত করে সেগুলো হলো:আর্থিক মঞ্জুরী/অনুমোদন ছাড়া নিয়োগ, বিশ্ববিদ্যালয় আ্যক্ট ভঙ্গ করে নিয়োগ,পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ,নিয়োগের মানদণ্ড।

প্রাথমিক তদন্ত শেষে দুপুর ২টায় তদন্ত কমিটির আহবায়ক ড. ফেরদৌস জামান সাংবাদিকদের বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত আমাদের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ করেছে। আমরা উভয় পক্ষের সাথে সাক্ষাৎ করেছি এবং বক্তব্য শুনেছি।অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এটা বলা কঠিন। আমরা দ্রুত সময়ে আমাদের তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিবো।শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর ২০২৩ সালে পবিপ্রবি শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয়ে পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের আবেদনের ভিত্তিতে ১৪ জানুয়ারী ২০২৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি ২৮ জানুয়ারী ২০২৪ সালে উক্ত তদন্ত কমিটি গঠন করেন। 

আরও খবর